ভেন্টিলেটর তৈরিতে কারখানা চালু করছে টেসলা

২৬ মার্চ, ২০২০ ২১:৩৭  
যত তাড়াতাড়ি সম্ভব টেসলা তাদের নিউ ইয়র্কের কারখানা মানব কর্মী দ্বারা পুনরায় চালু করতে যাচ্ছে। মূলত করোনাভাইরাস রোগীদের জন্য ভেন্টিলেটর তৈরিতে এই কারখানা চালু করা হবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। খবর রয়টার্স। বুধবার এই টুইটে মাস্ক এই তথ্য জানান। ইতিমধ্যে মেডিকেল ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান মেডট্রোনিক পিএলসি টেসলার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে বলে জানিয়েছে মেডট্রোনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ইসরাক। বিশ্বব্যাপী সরকার বিভিন্ন গাড়ি নির্মাতা এবং অ্যারোস্পেস কোম্পানিগুলোকে ভেন্টিলেটরসহ অন্যান্য মেডিকেল যন্ত্রাংশ তৈরির আহ্বান জানিয়েছেন। টেসলা চীন থেকে হসপিটাল ভেন্টিলেটর কিনেছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রে সরবরাহ করেছে বলেও জানিয়েছেন ইলন মাস্ক। ডিবিটেক/বিএমটি